মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

মধুখালী( উপজেলা) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে আলিম ও ফাজিল শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ টায় প্রতিষ্ঠানের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি সোহানা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, বিদ্যুৎসাহী সদস্য কামাল উদ্দিন আহমেদ,
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক কাইয়ুম আহমেদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সহ -সাংগঠনিক সম্পাদক আবু নাছের টিটু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব তালুকদার, উপজেলা বিএনপির সদস্য নওশের আলী মাস্টার, কামালদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোকলেসুর রহমান, ইউপি সদস্য ইউনুস আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম সেতুসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং নবাগত শিক্ষার্থীদের কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৪৫   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ