ভূমি অধিগ্রহণে একটি সুনির্দিষ্ট ফ্লো-চার্ট তৈরির সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমি অধিগ্রহণে একটি সুনির্দিষ্ট ফ্লো-চার্ট তৈরির সুপারিশ
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩



ভূমি অধিগ্রহণে একটি সুনির্দিষ্ট ফ্লো-চার্ট তৈরির সুপারিশ

ঢাকা, ০৬ জুলাই, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১৭তম বৈঠক কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য হাফিজ আহমদ মজুমদার এমপি, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, পনির উদ্দিন আহমেদ এমপি, ফেরদৌসী ইসলাম এমপি এবং মোকাব্বির খান এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে ১৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ হয় এবং ১৬তম সভার সুপারিশসমূহের হালনাগাদ অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়।

বৈঠকে জমি অধিগ্রহণের নিয়মাবলী ও সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ও আপীল নিষ্পত্তি পদ্ধতি এবং জমির শ্রেণি পরিবর্তন পদ্ধতি সংক্রান্ত আলোচনা হয়।।

বৈঠকে একাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট পেশ করা হয় এবং ভূমি অধিগ্রহণের বিষয়ে একটি সুনির্দিষ্ট ফ্লো-চার্ট তৈরির ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রনালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৭:২৮   ৩৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ