খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৫ নির্দেশনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৫ নির্দেশনা
রবিবার, ৯ জুলাই ২০২৩



খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৫ নির্দেশনা

ডেঙ্গু আতঙ্কের মধ্যে ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

রোববার (৯ জুলাই) সকাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে।

তবে দুই সপ্তাহ ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এডিস মশার বংশ বিস্তার নিয়ে আতঙ্ক রয়েছে। তাই, ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশনাগুলো হলো-

১. খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২. মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে।

৩. শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।

৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/শিক্ষকরা কর্তৃক ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রত্যেক শিক্ষার্থীরদের অবহিত করতে হবে।

উল্লেখ্য, চলতি জুলাই মাসে ঢাকাসহ প্রায় সারা দেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু। পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে সরকার। কিন্তু প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ১১৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৫৪৯ জন। মারা গেছেন ৬৭ জন।

বাংলাদেশ সময়: ১১:৫৯:৪৫   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজ-মাদক কারবারিদের কোনো ঠাঁই হবে না: এমপি মান্নান
শহীদ সজলের মাকে ইলেকট্রিক সেলাই মেশিন দিল জেলা প্রশাসন
ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই : ক্রীড়া প্রতিমন্ত্রী
দলের নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার: আমান
অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না - ধর্মমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ