সরিষাবাড়ীতে আহছানিয়া মিশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে আহছানিয়া মিশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সোমবার, ১০ জুলাই ২০২৩



সরিষাবাড়ীতে আহছানিয়া মিশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যা কবলিত জনগোষ্ঠিদের দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকাল ১১ টায় ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে সরিষাবাড়ী উপজেলা পরিষদের হল রুমে অবহিতকরণ এ সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও ঢাকা আহছানিয়া মিশনের জামালপুর জেলা সমন্বয়ক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদ্দাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, তথ্য আপা সাদিকুন্নাহার, ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন, মহাদান ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, আওনা ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন, সরিষাবাড়ী পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি ইসমাইল হোসেন ও ঢাকা আহছানিয়া মিশনের সরিষাবাড়ী উপজেলা সময়নকারী জিএম শামছুদ্দিন, রেখা আক্তার লাবনীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩৩   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ