এদেশের মানুষ সন্ত্রাসীদের সমর্থন করে না : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এদেশের মানুষ সন্ত্রাসীদের সমর্থন করে না : খাদ্যমন্ত্রী
শুক্রবার, ১৪ জুলাই ২০২৩



এদেশের মানুষ সন্ত্রাসীদের সমর্থন করে না : খাদ্যমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বেশি বাড়াবাড়ি করবেন না। পূর্বের ন্যায় আগুন-সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে। এদেশের মানুষ সন্ত্রাসীদের সমর্থন করে না।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে নওগাঁর সাপাহারে চৌধুরী চান মোহাম্মাদ মহিলা কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাপাহার উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনারের উপকারভোগী সব দলের সব ধর্মের মানুষ। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা বাড়িয়েছেন তিনি। বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার। এ সময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা বলেছিলেন নিজের টাকায় পদ্মা সেতু করবেন। তিনি সেটা করে বিশ্ববাসীকে আমাদের সক্ষমতা দেখিয়ে দিয়েছেন। সরকার উড়ালসেতু, বঙ্গবন্ধু ট্যানেল, এক্সপ্রেসওয়ে, মেট্রোরেলের মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, শেখ হাসিনার সরকার জনগণের স্বাস্থ্যসেবা দিতে প্রতি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিল। নারী ও শিশুদের কাছে আস্থার প্রতিষ্ঠান ছিল কমিউনিটি ক্লিনিক। অথচ বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে তাদের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও কমিউনিটি ক্লিনিক চালু করেছে। বিনামূল্যে ২৭ ধরনের ওষুধ পাচ্ছে জনগণ।

দেশ উন্নত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এদেশের কৃষককূল ভালো ফসলের নায্যমূল্য পাচ্ছে। ১৫ টাকার খাদ্যবান্ধব কর্মসূচি ও ৩০ টাকায় ওএমএসের চাল দিয়ে সাধারণ মানুষের পাশে আছে সরকার।

পোরশা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ফাহিমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাহজাহান হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুদ রেজা সারোয়ার এবং নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়রসহ সভাপতি সোমা মজুমদার ।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি মোছা. পারভিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাপাহার শাখার সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা।

সম্মেলনে সভাপতি হিসেবে ফাহিমা বেগম ও সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনার নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:০০:২৯   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী
পৌর শহরে বিশেষ অভিযান, বাজার স্থিতিশীল রাখতে সরিষাবাড়ী প্রশাসনের তৎপরতা
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে - শামা ওবায়েদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল
“মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়”

News 2 Narayanganj News Archive

আর্কাইভ