২ দিনের মধ্যে যুব মহিলা লীগকে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২ দিনের মধ্যে যুব মহিলা লীগকে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ
শুক্রবার, ১৪ জুলাই ২০২৩



২ দিনের মধ্যে যুব মহিলা লীগকে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ

আগামী দুই দিনের মধ্যে বাংলাদেশ যুব মহিলা লীগকে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভাপতি- সাধারণ সম্পাদকের নাম ঘোষণার সাত মাসেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি বাংলাদেশ যুব মহিলা লীগ।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সভায় উপস্থিত যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিকে উদ্দেশ্য করে তাদের কমিটির খবর জানতে চান।

এ সময় আগামী রোববারের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে সংগঠনটির দুই শীর্ষ নেত্রীকে নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ বিষয়ে জানতে চাইলে যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি বলেন, সাধারণ সম্পাদক আমাদের কমিটি জমা দিতে বলেছেন।

জানা গেছে, ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করেছে যুব মহিলা লীগ৷ কমিটিতে জায়গা পেয়েছেন বেশ কিছু নতুন মুখ।

এদিকে বৈঠক সূত্র জানিয়েছে, সভায় কৃষক লীগের সাধারণ সম্পাদক উপস্থিত না থাকার বিষয়টি চোখে পড়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। সংগঠনটির সভাপতি সমির চন্দ্রের কাছে সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত না থাকার কারণ জানতে চান।

সভাপতি জানান, সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সভায় উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪৩   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ