‘বিএনপির এক দফা হাস্যকর’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বিএনপির এক দফা হাস্যকর’
শনিবার, ১৫ জুলাই ২০২৩



‘বিএনপির এক দফা হাস্যকর’

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা বাংলাদেশকে শান্ত রাখতে চাই, স্থিতিশীল রাখতে চাই। একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে এক দাবি করেছে বিএনপি; ‘পদত্যাগ’, এটি হাস্যকর।

শনিবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর উদ্যানে একদিনে এক লাখ গাছ রোপণ ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, বিএনপিসহ অন্য বিরোধী দল যারা বলছে এই সরকার পদত্যাগ করবে, তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। একটি নির্বাচিত সরকার কোনোদিনই কারো দাবিতে পদত্যাগ করবে না। ২০১৪ ও ১৫ সালে তাদের সন্ত্রাস আমরা দেখেছি। সন্ত্রাসকে এই দেশের মানুষ মোকাবিলা করতে পেরেছে।

কৃষিমন্ত্রী আরও যোগ করেন, যারা এই পদত্যাগের দাবি করছে, তাদের দাবি কোনোদিনও পূরণ হবে না। এটি একটি হাস্যকর বিষয়। তাই তারা সহযোগিতা করতে পারে, কীভাবে নির্বাচন সুষ্ঠু করা যায়।

এ সময় অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:১২:১০   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল ইউনাইটেড
নড়াইলে ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেলে যুবকের
সংসদ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত
কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
ঐক্যবদ্ধভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হোক আজকের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল : বাণিজ্যমন্ত্রী
জুলাই সনদকে অস্বীকার করার সুযোগ নেই : নাহিদ ইসলাম
একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ