মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের আস্থা অর্জন ও মন জয় করে এগিয়ে চলেছে এটিএন বাংলা - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের আস্থা অর্জন ও মন জয় করে এগিয়ে চলেছে এটিএন বাংলা - স্পীকার
শনিবার, ১৫ জুলাই ২০২৩



মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের আস্থা অর্জন ও মন জয় করে এগিয়ে চলেছে এটিএন বাংলা - স্পীকার

ঢাকা, ১৫ জুলাই ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ছাব্বিশ বছর পার করে সাতাশ বছরে পদার্পণে এটিএন বাংলা আজ বাংলাদেশ একটি প্রতিষ্ঠিত টিভি চ্যানেল। ছাব্বিশ বছরের পরিক্রমায় বাংলাদেশের মানুষের মন জয় করেছে এটিএন বাংলা। মানুষের আস্থা অর্জন করা এটিএন বাংলার সবচেয়ে বড় সফলতা। মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে চ্যানেলটি আগামী দিনেও এভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

স্পীকার আজ রাজধানীর কারওয়ান বাজারস্থ এটিএন বাংলা অফিসে ‘এটিএন বাংলার ২৬বছর পূর্তি’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনার সময়ে টিভি চ্যানেলসহ গনমাধ্যমের উল্লেখযোগ্য প্রসার লক্ষনীয়। এখন অনেক প্রতিযোগিতামূলক পরিবেশে চ্যানেলগুলোকে কাজ করতে হয়। এটিএন বাংলা সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে দর্শকদের মন জয় করে কাজ করে যাচ্ছে। মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে এটিএন বাংলা যেভাবে কাজ করে যাচ্ছে, সেই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে দ্রুত পরিবর্তনশীল সময়ে নিত্য-নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে এটিএন বাংলাকে এগিয়ে যেতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নে এটিএন বাংলাসহ সকল টিভি চ্যানেলকে প্রস্তুত হতে হবে। গনতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখতে জনপ্রিয় চ্যানেল এটিএন বাংলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে ভূমিকা রাখছে।

এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ববর্গ, এটিএন বাংলার কলাকুশলীবৃন্দ ও অন্যান্য গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৪০   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব সম্প্রদায়ের অংশগ্রহণে গড়তে চাই মানবিক বাংলাদেশ : ত্রাণমন্ত্রী
সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি
লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
লালনের মানবতাবাদী দর্শন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ন্যায়বিচার নিশ্চিত করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে -আইনমন্ত্রী
নারায়ণগঞ্জ বন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, আটক ৮
সরিষাবাড়ীতে সার ডিলার নিয়োগে বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ