কারও মাতব্বরি আমাদের প্রয়োজন নেই : পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কারও মাতব্বরি আমাদের প্রয়োজন নেই : পরিকল্পনামন্ত্রী
রবিবার, ১৬ জুলাই ২০২৩



কারও মাতব্বরি আমাদের প্রয়োজন নেই : পরিকল্পনামন্ত্রী

আমাদের কারও মাতব্বরির কোনো প্রয়োজন নেই মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা নিজেরাই আমাদের পথ ঠিক করব। বিদেশি বন্ধুরা আসবে, আমাদের সঙ্গে চা খাবে -এটা ঠিক আছে। কিন্তু বন্ধুরা আমাদের পরিচালনা করবে না, এসব গ্রহণযোগ্য নয়।

রোববার (১৬ জুলাই) আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, সাহেবরা (বিদেশিরা) আসবে, ঘুরে বেড়াবে, ঠিক আছে। তবে আমরা আমাদের কাজ করতে চাই। আমাদের সম্পদ যেন নিরাপদ-নির্বিঘ্ন থাকে এটার জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার। আগেকার যুগে আমরা মাতব্বর দেখতাম, তারা বিভিন্ন বিষয়ে ঘুরে ঘুরে নসিহত করত। তারা অনেক অর্থের মালিক হয়েছে। যদিও অর্থের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে তারা শিক্ষা ও দক্ষতারও মালিক হয়ে গেছে।

মন্ত্রী বলেন, এই মুহূর্তে আমাদের প্রধান কাজ উন্নয়ন। পশ্চাদমুখিতা থেকে বেরিয়ে এসে দক্ষতা বৃদ্ধির কাজের সময় এখন। দেরিতে শুরু করেছি আমরা। দু’দিন আগেও এটা ভুবুক্ষ জাতি ছিল। তবে এখন অভাবনীয় অর্জন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সারা বিশ্ব জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব হয়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে। আমরা পারি, আমরা পেরেছি এ বার্তা ছড়িয়ে দিতে হবে এখন। ইতিহাসের রাজা বাদশাদের নাম জেনে কী লাভ? -এমন প্রশ্ন রেখে তিনি কারিগরি শিক্ষায় আরও বেশি গুরুত্বারোপের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮:০৭:৪৬   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ