শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগোলো বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগোলো বাংলাদেশ
বুধবার, ১৯ জুলাই ২০২৩



শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগোলো বাংলাদেশ

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ জুলাই) প্রকাশিত নতুন সূচকে দেখা যাচ্ছে— বাংলাদেশ তালিকার ৯৬তম স্থানে অবস্থান করছে। এর আগে গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। মানে এই সময়ের মধ্যে শক্তিশালী পাসপোর্ট সূচকে ‘সবুজ পাসপোর্টের’ উন্নতি হয়েছে পাঁচ ধাপ।

এখন পর্যন্ত বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪১ দেশে ভ্রমণ করতে পারেন। ২০২২ সালে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৪তম। তখন বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেতেন।

হ্যানলি অ্যান্ড পার্টনার্সের এ সূচকে গত ৫ বছর ধরে শক্তিশালী পাসপোর্টের ‘শীর্ষস্থানে’ ছিল জাপান। তবে নতুন প্রকাশিত সূচকে জাপানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। এই দেশটির পাসপোর্টধারীরা ১৯২ দেশে ভিসা ছাড়া যেতে পারেন। অপরদিকে শীর্ষে থাকা জাপান নেমে গেছে তৃতীয় স্থানে। বর্তমানে জাপানিরা ১৮৯ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

শক্তিশালী পাসপোর্ট সূচকে এশিয়ার দেশগুলোর আধিপত্য থাকত। তবে সর্বশেষ সূচকে ইউরোপের উন্নতি হয়েছে। ইউরোপিয়ান দেশ জার্মানি, ইতালি এবং স্পেন দ্বিতীয়স্থানে উঠে এসেছে। বর্তমানে এ তিনটি দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৯০ দেশে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৯:২৭   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


একটি গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায় : মির্জা ফখরুল
নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় কোনো ছাড় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি করতে বলল আরব আমিরাত
দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী : জাইমা রহমান
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘এসআইএফ’
কয়দিন পর হয়তো বলবেন, গোলাম আজম স্বাধীনতার ঘোষক : রিজভী
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত: সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ