ভারতীয় লোকসভার স্পিকার ও সেক্রেটারি জেনারেলের সাথে সংসদ সচিবের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতীয় লোকসভার স্পিকার ও সেক্রেটারি জেনারেলের সাথে সংসদ সচিবের সাক্ষাৎ
বুধবার, ১৯ জুলাই ২০২৩



---

ঢাকা, ১৯ জুলাই, ২০২৩ : ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা’র সাথে ভারত সফররত বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের নেতৃত্বে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা আজ সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার ওম বিরলা লোকসভা কার্যালয়ে সফররত বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের স্বাগত জানান।
এ সময় ওম বিরলা বলেন, লোকসভা ১৪০ কোটি জনতার প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ ও ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রায় একই। সংসদ জনতার কথা বলে। সংসদীয় গণতন্ত্রের প্রতি জনতার বিশ্বাস। উভয় দেশের সংসদকে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হয়।
তিনি বলেন, প্রযুক্তি ও দক্ষতা বাড়িয়ে জনগণকে সেবা দিতে হবে। সংসদ জবাবদিহি করবে জনগণকে। সংসদকে কার্যকর করার ক্ষেত্রে ও জনতার আকাক্সক্ষা পূরণে সংসদ সচিবালয়ের ভূমিকা রয়েছে। সরকারি-বেসরকারি সকল বিলের ক্ষেত্রে উদ্দেশ্য ও কারণ সংসদে আলোচনা হয়ে থাকে, যার সবই জনগণের স্বার্থে। সারা বিশ্বেই এই চর্চা হওয়া উচিৎ।
এসময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শুভেচ্ছা জানান।
লোকসভার স্পিকার বলেন, ভারতের সংসদের নিয়ম-কানুন, রীতিনীতি-সংবিধান, কার্যপ্রণালি বিধি সকলের জানা দরকার। সচিবালয়ের কাজ হলো সংসদ-সদস্যগণকে সংবিধান ও স্পিকারের নির্দেশনা জানানো। ভারতের লোকসভাকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হয়েছে। ভারত-বাংলাদেশের পারস্পরিক সংসদীয় সফর ও অভিজ্ঞতা বিনিময় খুবই ফলপ্রসূ হতে পারে।
স্পিকার ওম বিরলাকে মূল্যবান সময় দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক মহান উচ্চতায়। পার্লামেন্টারি রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট ফর ডেমোক্রেসিস (প্রাইড) চমৎকার প্রশিক্ষণের আয়োজন করেছে যা ফলপ্রসূ।
তিনি বলেন, দুইদেশের এরকম প্রশিক্ষণ বিনিময় সত্যি প্রশংসনীয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদ সচিবালয় অনেক উন্নত হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়ার সাথে তাল মিলিয়ে স্মার্ট পার্লামেন্ট তৈরির কার্যক্রম চমলান। এসময় স্পিকার ওম বিরলাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান সচিব।
এর আগে লোকসভার সেক্রেটারি জেনারেলের সাথে তার লোকসভার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন কে এম আব্দুস সালাম।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রতিবছর ৩০জন কর্মকর্তা লোকসভায় প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকে, যা সত্যি অভূতপূর্ব। এসময় তারা সংসদীয় রীতি-নীতি, সংসদীয় চর্চা, সরকার পরিচালনা পদ্ধতি ইত্যাদি বিষয়ে তুলনামূলক আলোচনা করেন।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. সালেহ উদ্দিন, এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৫০:১১   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ