পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে রংপুরের জেলা প্রশাসকের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে রংপুরের জেলা প্রশাসকের শ্রদ্ধা
বুধবার, ১৯ জুলাই ২০২৩



পরমানু বিজ্ঞানী  ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে রংপুরের জেলা প্রশাসকের শ্রদ্ধা

জেলার পীরগঞ্জে আজ আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
আজ বুধবার জেলা প্রশাসক পীরগঞ্জ উপজেলার ফতেপুরে প্রয়াত বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশগ্রহন করেন।
এসময় পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল ও ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, সহকারী কমিশনার (ভুমি) তকি ফয়সাল তালুকদার, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলন, চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন, কুমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম, মদনখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু, সদর ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না, বড়দরগাহ্ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:১৪   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শনী
সঠিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: অর্থমন্ত্রী
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস
বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়
দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ