স্ত্রীকে কুপিয়ে খুন, স্বামী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্ত্রীকে কুপিয়ে খুন, স্বামী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩



স্ত্রীকে কুপিয়ে খুন, স্বামী গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলা উপজেলার বোয়ালী এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বুধবার রাত দেড়টার দিকে পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি পত্নীতলা উপজেলার বোয়ালী এলাকার মৃত রিয়াজের ছেলে স্বামী রেজাউল করিমকে (৩৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে স্বামী রেজাউল করিম বাড়িতে এসে তার স্ত্রী ফৌজিয়া বেগমের (৩৮) সঙ্গে সাংসারিক বিষয়কে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালাগাল এবং ঝগড়া শুরু করে। এ সময় রেজাউল ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়িভাবে তার স্ত্রীকে মারতে থাকে এবং একপর্যায়ে ঘর থেকে চাকু এনে হত্যার উদ্দেশ্যে পেটে চাকু ঢুকিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তার স্ত্রীর পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। পরে তার ছেলে-মেয়েরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানেই তিনদিন চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই সকালে ফৌজিয়া বেগম মারা যায়।

এদিকে এ ঘটনায় নিহত ফৌজিয়া বেগমের বাবা পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রেজাউলের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই একপর্যায়ে বুধবার রাত দেড়টার দিকে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৩৭:২৬   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয়
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ২, চিকিৎসাধীন ১
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার : বাণিজ্যমন্ত্রী
বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর
বাংলাদেশকে বারবার সংকট থেকে উদ্ধার করেছে জিয়া পরিবার : ইয়াসের খান চৌধুরী
সালথায় যুবসংঘের ব্যতিক্রমী উদ্যোগ, মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ
জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাজেটে বিশেষ গুরুত্ব : প্রতিমন্ত্রী
টাঙ্গাইলকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি আবদুস সালাম পিন্টুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ