এক টেবিলে দুই বাংলার পাঁচ তারকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এক টেবিলে দুই বাংলার পাঁচ তারকা
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩



এক টেবিলে দুই বাংলার পাঁচ তারকা

রায়হান রাফী নির্মিত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দেশ ও বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। অস্ট্রেলিয়ায় মুক্তির পর এবার পশ্চিমবঙ্গ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে আগামী ২১ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

এরই মধ্যে সিনেমার প্রচারে অংশ নিতে বুধবার (১৯ জুলাই) কলকাতা গিয়েছেন নির্মাতা রায়হান রাফী, অভিনেতা আরফান নিশো ও অভিনেত্রী তমা মির্জা।

কলকাতায় গিয়ে তারকারা একাধিক ছবিও শেয়ার করেছেন। এদিকে এক রেস্তোর্রায় মধ্যাহ্নভোজের ছবিতে তমা, নিশো ও রাফীর সঙ্গে দেখা যায় নির্মাতা সৃজিত মুখার্জি ও জয়া আহসানকে। এ ছাড়া অন্য ছবিতে মিরাক্কেলের মীরকেও দেখা যায়।

এদিকে পশ্চিমবঙ্গে ২১ জুলাই মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’ সিনেমাটি। এ উপলক্ষে গত ১৬ জুলাই সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ।

‘সুড়ঙ্গ’ সিনেমায় তমা মির্জার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা আফরান নিশো। আরও অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১:৪১:২৩   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ