জাতির পিতার সমাধিতে গণ যোগাযোগ অধিদপ্তরের মহা-পরিচালকের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতার সমাধিতে গণ যোগাযোগ অধিদপ্তরের মহা-পরিচালকের শ্রদ্ধা
শনিবার, ২২ জুলাই ২০২৩



জাতির পিতার সমাধিতে গণ যোগাযোগ অধিদপ্তরের মহা-পরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহা-পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ নিজামূল কবীর।
তিনি আজ শনিবার সকাল ১০ টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন। দোয়া-মোনাজাতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করেন।
গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মোঃ মনিরুজ্জামান , গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেকসহ গণযোগাযোগ অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে গণযোগাযোগ অধিদপ্তরের মহা-পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ নিজামূল কবীর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ২১:১৭:১২   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ