মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান

প্রথম পাতা » গোপালগঞ্জ » মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬



---

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে মো. মাহমুদুর রহমান যোগদান করেছেন। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিক ভাবে মুকসুদপুর থানার দায়িত্বভার গ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানায় যোগদানের আগে মো. মাহমুদুর রহমান সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর থানা,বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এবং রাজবাড়ী সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন থানা ও পুলিশি ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নবাগত অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমানের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা,ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর থেকে পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং থানার নিয়মিত কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে নতুন অফিসার ইনচার্জ দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত থানার কার্যক্রম পুরোপুরি সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।স্থানীয়দের প্রত্যাশা,বিভিন্ন থানা ও পুলিশি ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নবাগত অফিসার ইনচার্জ মুকসুদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। এর আগে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল্লাহ আল মামুন।

বাংলাদেশ সময়: ১৮:০৩:২৬   ৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান
গোপালগঞ্জের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের মাদক,সন্ত্রাস, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা
লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল
প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
গোপালগঞ্জের মুকসুদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ