ইইউর বিশেষ প্রতিনিধি ঢাকায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইইউর বিশেষ প্রতিনিধি ঢাকায়
সোমবার, ২৪ জুলাই ২০২৩



ইইউর বিশেষ প্রতিনিধি ঢাকায়

ছয়দিনের সফরে বাংলাদেশে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

সোমবার (২৪ জুলাই) সকালে ঢাকায় এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম।

ঢাকায় অবস্থানকালে গিলমোর রোহিঙ্গা ও মানবাধিকার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার। এছাড়া সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সঙ্গেও ধারাবাহিক বৈঠক করবেন তিনি।

বাংলাদেশে ইমোন গিলমোরের এটি দ্বিতীয় সফর। এর আগে, ২০১৯ সালের জুনে তিনি প্রথম বাংলাদেশে আসেন। ওই সফর শেষে গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলেছিলেন।

গিলমোর ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ছিলেন। তার সময়ে আয়ারল্যান্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেইলআউট থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩:২৭:০৩   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ