ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি
সোমবার, ২৪ জুলাই ২০২৩



ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এতে নিখোঁজ রয়েছে আরও ১৯ জন। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা তথ্যটি নিশ্চিত করেছে।

সোমবার (২৪ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে একটি ফেরি ডুবে ১৫ জন মারা গেছেন। এছাড়া নিখোঁজ ১৯ যাত্রীর সন্ধানে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। ফেরিটি যাত্রী নিয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের রাজধানী কেন্ডারি থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দক্ষিণে মুনা দ্বীপে যাচ্ছিল।

ফেরিতে ৪০ যাত্রী ছিল। দুর্ঘটনার পর ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো ১৯ জন নিখোঁজ।

অনুসন্ধান ও উদ্ধার সংস্থার স্থানীয় শাখায় নিয়োজিত মুহাম্মাদ আরাফাহ বলেছেন, ‘ফেরিডুবির ঘটনায় মৃতদের সবাইকে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জীবিতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

উদ্ধারকারী সংস্থার শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে স্থানীয় হাসপাতালের মেঝেতে কাপড়ে ঢাকা মৃতদেহগুলো দেখা যায়।

সতের হাজারেরও বেশি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ইন্দোনেশিয়াতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে বেশিরভাগ সময় ফেরি ব্যবহার করা হয়। কিন্তু নিম্ন নিরাপত্তামানের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এছাড়া পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়াই নৌযানগুলোতে অতিরিক্ত আরোহী নেয়ার কারণেও দুর্ঘটনা ঘটে থাকে।

বাংলাদেশ সময়: ১৩:৩০:৩৫   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ