জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকে ইইউর বিশেষ প্রতিনিধি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকে ইইউর বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩



জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকে ইইউর বিশেষ প্রতিনিধি

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

তার সঙ্গে আছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ( ইইএএস) রাজনৈতিক উপদেষ্টা ভিক্টর ভিলিক। বৈঠকে অংশ নিচ্ছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত এইচ ই চার্লস হোয়াইটলিসহ চার সদস্যের প্রতিনিধি দল।

ছয়দিনের সফরে সোমবার (২৪ জুলাই) ঢাকায় এসেছেন ইমন গিলমোর। বাংলাদেশে ইমোন গিলমোরের এটি দ্বিতীয় সফর। এর আগে, ২০১৯ সালের জুনে তিনি প্রথম বাংলাদেশে আসেন। ওই সফর শেষে গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলেছিলেন।

গিলমোর ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ছিলেন। তার সময়ে আয়ারল্যান্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেইলআউট থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪:২৪:১৮   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় হত্যা মামলার পর গ্রামে নতুন সংকট, পাট কাটতে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর দলের জন্য ত্যাগ ও নির্যাতনের শিকার
ইতিহাসের এই দিনে
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলে শিক্ষার্থীদের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
আল কোরআন ও আল হাদিস
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে
বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ