ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

ফরিদপুর প্রতিনিধি : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আগামী ১৯ থেকে ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভূমিসেবা মেলা ২০২৬”। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে উক্ত মেলা ‌ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ভূমি মন্ত্রণালয় সাধারণ মানুষকে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ ও জমির রেকর্ড হালনাগাদ করার আহ্বান জানিয়েছে।
প্রচারপত্রে বলা হয়েছে, কেবল দলিল থাকলেই জমির সব ধরনের মালিকানা সংক্রান্ত সুবিধা পাওয়া যায় না। দলিলের ভিত্তিতে নামজারি সম্পন্ন করে খতিয়ানসূত্রে হোল্ডিং তৈরি করার পরই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা সম্ভব হয়।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৬(৩) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির নামে সর্বশেষ খতিয়ান না থাকলে এবং হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা প্রদর্শন করতে ব্যর্থ হলে তিনি ওই জমি বিক্রয়, দান, হেবা, হস্তান্তর কিংবা পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন ও দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন না।
এছাড়া নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে জমি নিয়ে জালিয়াতি বা কারসাজির আশঙ্কা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ওয়ারিশসূত্রে বা দলিলমূলে জমি অর্জনের পর মিউটেশন না করলে এবং কর পরিশোধের হাল দাখিলা না থাকলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণেও জটিলতা দেখা দিতে পারে।
এতে আরও উল্লেখ করা হয়, জমির রেকর্ড হালনাগাদ ও ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা ছাড়া ভবন নির্মাণের প্ল্যান অনুমোদন পাওয়া যায় না। টানা তিন বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে সার্টিফিকেট মামলা, জমি নিলামে ওঠা কিংবা খাস হওয়ার ঝুঁকিও রয়েছে।
ভূমিসেবা সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে ১৬১২২ নম্বরে যোগাযোগ অথবা ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি “ভূমি/Bhumi” মোবাইল অ্যাপ ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০১:৫০   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ