ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ২৬ জুলাই ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ বুধবার, ২৬ জুলাই ২০২৩। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৮৪৭ - যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।
১৮৫৬ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়।
১৮৭৬ - রাজনৈতিক মঞ্চ হিসেবে কলকাতায় ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গঠিত হয়।
১৯০৮ – যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়।
১৯৫৩ - ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
১৯৫৬ - মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে।
১৯৬৫ - যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।
১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।

জন্ম:
১৮৪২ - বের্টোল্ড ডেলব্রুক, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৫৬ - জর্জ বার্নার্ড শ, আইরিশ সাহিত্যিক।
১৮৬৫ - রজনীকান্ত সেন, প্রখ্যাত বাঙালি কবি এবং সুরকার।
১৮৭৫ - সুইস মনোবিজ্ঞানী কার্ল গুস্তাফ ইয়ুং।
১৯০৮ - সালবাদোর আইয়েন্দে, চিলির রাষ্ট্রপতি।
১৯২৮ - স্ট্যানলি কুব্রিক, একজন একাডেমি এওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৫০ - পল সিমর, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
১৯৫৫ - আসিফ আলি জারদারি, পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি।
১৯৮৯ - আইভিয়ান সার্কোজ, মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা, ২০১১-এর বিশ্বসুন্দরী।

মৃত্যু:
১৫৩৩ - আটাওয়ালপা, ইনকা সম্রাট।
১৯১৫ - ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারি।
১৯২৫ - গট্লব ফ্রেগে, জার্মান গণিতবিদ।
১৯৪১ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯৫৬ - মোহিতলাল মজুমদার, বাঙালি কবি।
১৯৮৮ - ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।
২০০০ - জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ।
২০১৩ - সুং জেগি, দক্ষিণ কোরীয় নারীবাদ-বিরোধী ও উদারনীতিবাদী ব্যক্তি।
২০২০ - উইলিয়াম ইংলিশ, কম্পিউটার মাউসের সহউদ্ভাবক।

বাংলাদেশ সময়: ১২:৩৭:৪১   ৩৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস
আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ