নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৮তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৮তম বৈঠক
বুধবার, ২৬ জুলাই ২০২৩



নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৮তম বৈঠক

ঢাকা, ২৬ জুলাই, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৮তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রনজিত কুমার রায়, এম আব্দুল লতিফ, গোলাম কিবরিয়া টিপু এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন।

বৈঠকে ৫৭তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।

বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃক ‘হুবারক্রাফট’ এর সম্ভাব্যতা যাচাইয়ের রিপোর্ট উপস্থাপনের পরিপ্রেক্ষিতে, মানবিক বিবেচনায় ও রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে মন্ত্রণালয়কে হুবারক্রাফট চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সমস্যা ও উত্তরণের পরিকল্পনা, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থবছরে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিগত এক বছরে বোর্ড মিটিংয়ে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তসমূহ নিয়ে আলোচনা করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিসিএর চেয়ারম্যান, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৫৩   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
​সরিষাবাড়ীতে ২৮ গ্রাম হেরোইনসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন
‘ঋণনির্ভর বাজেট’ পুনর্বিবেচনার আহ্বান জামায়াত নেতার
ফরিদপুরে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত
মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে : আইনমন্ত্রী
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ