রংপুরবাসীকে উন্নয়নের সুখবর প্রধানমন্ত্রী নিজের মুখে দেবেন : বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরবাসীকে উন্নয়নের সুখবর প্রধানমন্ত্রী নিজের মুখে দেবেন : বাণিজ্যমন্ত্রী
বুধবার, ২৬ জুলাই ২০২৩



রংপুরবাসীকে উন্নয়নের সুখবর প্রধানমন্ত্রী নিজের মুখে দেবেন : বাণিজ্যমন্ত্রী

রংপুরবাসীকে আবারও উন্নয়নের সুখবর প্রধানমন্ত্রী নিজের মুখে দেবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (২৬ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, আজ থেকে ১১ বছর আগে রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী জনসভায় রংপুরের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন, তিনি তা পালনও করেছেন। তিনি আবারও রংপুরে আসছেন। উত্তরবঙ্গের দায়িত্ব যেহেতু নিয়েছেন, আমাদের সামনের চাওয়াগুলোও তিনি পূরণ করবেন।

প্রধানমন্ত্রীর কাছে দলের পক্ষ থেকে কোনো চাওয়া আছে কি না এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চাওয়ার তো অনেক আছে, সবচেয়ে বড় চাওয়া হচ্ছে তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন। নদীর দু’পারের মানুষের দুঃখ-দুর্দশা ঘোচাতে এটাই সবচেয়ে বড় চাওয়া। এ ছাড়াও গ্যাস যাতে দ্রুত দেওয়া যায়, ইন্ডাস্ট্রিয়াল ব্রেইল করা, অর্থনৈতিক জোন করা। এবং যে রাস্তার কাজ শুরু হয়েছে, সেটা যাতে দ্রুত শেষ করে।

তিনি আরও বলেন, উত্তরের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে অনেক কিছুই চাওয়ার আছে। প্রধানমন্ত্রী নিজেই তা ঘোষণা দেবেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ আগস্ট বুধবার রংপুরে যাবেন। সেদিন রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসেব মিলাতে শুরু করেছে রংপুরের মানুষ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেছেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর শেখ হাসিনা রংপুরে আসছেন। তিনি দ্বাদশ নির্বাচনের প্রচারণা রংপুর থেকে শুরু করবেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৬:২১:০৩   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে আগুন
রাজনৈতিক সমালোচনার মুখে ফেসবুকে রুমিন ফারহানার সংক্ষিপ্ত বার্তা
সালথায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ডিবি হেফাজতে
সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ