চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন

চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার রাতে পৃথক দুটি স্থানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটের তিনতলায় অবস্থিত দীপু মনির বাসায় আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা তালাবদ্ধ বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা অ্যাডভোকেট গাজী দুলাল জানান, রাতে চিৎকার শুনে নিচে নেমে এসে দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন জ্বলতে দেখেন। পরে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন।

তিনি বলেন, এ ঘটনায় নতুন করে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২০২৪ সালের ৫ আগস্টও ওই বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেদিন বাসার ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অবশিষ্ট পোড়া জিনিসপত্রেই দুর্বৃত্তরা আবার আগুন দিয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এ ধরনের কোনো ঘটনার সংবাদ তারা পাননি। খোঁজখবর নিয়ে পরে জানাতে পারবেন।

অন্যদিকে একই রাতে সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

বালিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দীপু মিয়াজী জানান, কয়েকটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে সুজিত রায় নন্দীর দোতলা বাড়িতে আগুন দেয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বাড়ির ভেতরের অধিকাংশ জিনিসপত্র পুড়ে যায়। পরে রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:২২   ৫ বার পঠিত  







চট্টগ্রাম’র আরও খবর


চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৬
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ