‘শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি না নিতে টাকা খরচ করা হচ্ছে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি না নিতে টাকা খরচ করা হচ্ছে’
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩



‘শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি না নিতে টাকা খরচ করা হচ্ছে’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অভিযোগ করে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি আর্মি বা অন্যরা যেন যেতে না পারে এজন্য তদবির করা হচ্ছে। এ কাজে টাকা খরচ করছে একটি দল।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্বব্যাপী আমাদের দেশের এক লাখ ৮৬ হাজার শান্তিরক্ষী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং দেশের সুনাম বৃদ্ধি করছে। বর্তমান সরকারকে অপছন্দ করার কারণ থাকতে পারে, কিন্তু তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশকে ধ্বংস করছে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্ররিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। সরকার জনগণের স্বার্থে কাজ করছে। তাই দেশের বিরুদ্ধে অপতৎপরতা রুখতে সকলকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে দরিদ্র পরিবারের মধ্যে ঢেউ টিন ও চেক বিতরণ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক ও নিজাম উদ্দিনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৮:০২:২৪   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৭ গোলের থ্রিলারে চেলসিকে উড়িয়ে দিলো পিএসজি
চাচাতো ভাইকে হত্যার পর অটোভ্যান ছিনতাই, আটক ৩
রূপগঞ্জে বিদেশি পিস্তল, বিপুল মাদকসহ আটক ২
ঢাকা-মালে রুটে মালদিভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ
বক্স অফিসে ইতিহাস গড়তে যাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর ২’
উপসাগরীয় দেশগুলোতে ইরানে হামলার নিন্দা নিরাপত্তা পরিষদে
ভোটের ফল চ্যালেঞ্জ করলেন সাঈদীর ছেলে শামীম সাঈদী
সব তেল বন্দরের কার্যক্রম বন্ধ করে দিলো ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ