প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে যান সহকারি একান্ত সচিব-২

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে যান সহকারি একান্ত সচিব-২
শনিবার, ২৯ জুলাই ২০২৩



প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে যান সহকারি একান্ত সচিব-২

প্রানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যান।
এ সময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস এবং একটি ফুলের তোড়া তুলে দেন গাজী হাফিজুর রহমান।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে একথা জানান হয়েছে।
গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এসকল খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন।’
গাজী হাফিজুর রহমান বলেন, ‘শেখ হাসিনা আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।’
লিকু আমানকে আরো বলেন, ‘চিকিৎসার জন্য দেশের ভিতরে অন্য যে কোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বিএনপি নেতা আমানউল্লাহ প্রধানমন্ত্রীর এসকল উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৪৩   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
​সরিষাবাড়ীতে ২৮ গ্রাম হেরোইনসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন
‘ঋণনির্ভর বাজেট’ পুনর্বিবেচনার আহ্বান জামায়াত নেতার
ফরিদপুরে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত
মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে : আইনমন্ত্রী
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ