চরাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে : স্বপন ভট্টাচার্য্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে : স্বপন ভট্টাচার্য্য
শনিবার, ২৯ জুলাই ২০২৩



চরাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে : স্বপন ভট্টাচার্য্য

চরাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
তিনি আজ শনিবার জেলার চিলমারী উপজেলার নয়ারহাট চরে এম৪সি(
মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস) হাট উদ্বোধন ও প্রকল্পের উপকার ভোগীদেও সঙ্গে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান ।
স্বপন ভট্টাচায্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধনী-গরীবের বৈষম্য নিরসনে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের বর্তমান ক্রমবর্ধমান উন্নয়ন-অগ্রযাত্রায় চরাঞ্চলেও অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন হচ্ছে।
তিনি আরো বলেন, কোন চক্রান্ত বা অপপ্রচারে বিভ্রান্ত হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে সমর্থন দেবেন না।এখন যে উন্নয়ন অগ্রযাত্রা চালু রয়েছে তাঅব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে হবে।
আরডিএ’র মহাপরিচালক মো. খুরশিদ আলম রেজভীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ , পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, চিলমারীর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম পারভেজ সেলিম, প্রকল্প পরিচালক ড. মো. আবদুল মজিদসহ সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের প্রতিনিধিরা ।

বাংলাদেশ সময়: ১৮:৪১:০১   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
​সরিষাবাড়ীতে ২৮ গ্রাম হেরোইনসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন
‘ঋণনির্ভর বাজেট’ পুনর্বিবেচনার আহ্বান জামায়াত নেতার
ফরিদপুরে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত
মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে : আইনমন্ত্রী
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ