দেশে ফিরেছেন এক লাখ ১০ হাজার ৫৯৫ হাজি, মৃত্যু ১১৯

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে ফিরেছেন এক লাখ ১০ হাজার ৫৯৫ হাজি, মৃত্যু ১১৯
সোমবার, ৩১ জুলাই ২০২৩



দেশে ফিরেছেন এক লাখ ১০ হাজার ৫৯৫ হাজি, মৃত্যু ১১৯

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১ লাখ ১০ হাজার ৫৯৫ জন হাজি। এবার হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১১৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

রোববার (৩০ জুলাই) রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৯৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ১৪৬টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ১০৮টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৪৫টি।

পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনসের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।

এদিকে, এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ইন্তেকাল করেছেন ১১৯ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষের সংখ্যা ৯২ জন, মহিলা ২৭ জন। তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় ১০, জেদ্দায় ২, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় ১ জন মারা গেছেন।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

উল্লেখ্য, হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

বাংলাদেশ সময়: ১১:১৭:২৩   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার
সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন চান ড. সাইমুম পারভেজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ