ময়মনসিংহে আগষ্টের প্রথম প্রহরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্বা নিবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহে আগষ্টের প্রথম প্রহরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্বা নিবেদন
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩



ময়মনসিংহে আগষ্টের প্রথম প্রহরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্বা নিবেদন

শোকাবহ আগষ্ট মাসের শুরু আজ। ১৯৭৫ সনের ১৫ আগষ্ট রাতে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। শোকের মাস আগস্টের প্রথম প্রহরের রাত ১২-১মিনিটে স্থানীয় সার্কিট হাউস সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলন করে শ্রদ্ধা নিবেদন করে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ। ময়মনসিংহ জেলা
আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলমের নেতৃত্বে এসময় উপস্হিত ছিলেন আওয়ামীলীগ নেতা শওকত জাহান মূকুল, প্রদীপ ভৌমিক,আহসান মোহাম্মদ আজাদ,রেজাউল হাসান বাবু,এড,নুরুজ্জামান খোকন,মন্জুর মূর্শেদ রাজু,মহিলা আঃলীগ নেত্রী আনোয়ারা খাতুন,বিকাশ সরকার,প্লাবন চন্দ, পাইকারজাহাঙ্গীর, জাহাঙ্গীর হোসেন, লিটন আহমেদ,টিটু অসীম, রামকৃষ্ণ সরকার, বাপ্পি প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও মহানগর ছাত্রলীগ,যূবলীগ,কৃষকলীগের নেতা এবং কর্মীবৃন্দসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে মহানগর আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ বঙ্গবন্ধু
পরিবারের সকল শহীদদের স্মরণে আগস্টের প্রথম প্রহরে নগরীর ব্রীজ মোড় জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধুর
প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ১০ টায় আদালত পাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে কালব্যাজ ধারণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:১৯   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ