সংসদীয় গণতন্ত্র বিকাশে নারীর অংশগ্রহণ জরুরী - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদীয় গণতন্ত্র বিকাশে নারীর অংশগ্রহণ জরুরী - স্পীকার
বুধবার, ২ আগস্ট ২০২৩



সংসদীয় গণতন্ত্র বিকাশে নারীর অংশগ্রহণ জরুরী - স্পীকার

ঢাকা, ০২ আগস্ট ২০২৩ ( নিউজ টু নারায়ণগঞ্জ ): বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে নারীর অর্থবহ অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্র বিকাশে নারীর অংশগ্রহণ জরুরী।

তিনি আজ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ইউএসএইড এর যৌথ আয়োজনে ‘অ্যাডভান্সিং উইমেন্স লিডারশীপ ইন ইলেকশনস’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডিরেক্টর লিপিকা বিশ্বাসের সঞ্চালনায় ‘নির্বাচনী প্রচারণা ব্যয় (নারী প্রার্থী) আইন, ২০২৩’ শীর্ষক খসড়া বিলের উপর বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর আব্দুল আলীম। এ সভায় ইউএসএইড বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি মিশন পরিচালক সুঞ্জাই রেনল্ডস কুপার এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অফ পার্টি ডানা এল. ওল্ডস বক্তব্য প্রদান করেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দীর্ঘ ২৪ বছরের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ও বাঙালির অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু সংবিধানে সংরক্ষিত নারী আসন রেখেছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারীর ক্ষমতায়নের রোল মডেল।

স্পীকার বলেন, কোন গণতন্ত্রই নারীর অংশগ্রহণ ব্যতীত কার্যকর হতে পারে না। যে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, সে দেশের গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক। তিনি বলেন, নির্বাচনে জয় লাভ করতে রাজনৈতিক দলগুলো পুরুষ বা নারী প্রার্থী নয় বরং নির্দিষ্ট একটি আসনের জন্য যোগ্য প্রার্থীকেই বাছাই করে। তাই, মনোনয়ন প্রত্যাশীদের অব্যাহতভাবে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে।

স্পীকার বলেন, একজন নারী তার চাহিদা ও প্রয়োজনীয়তার বিষয়ে যেমনটি বলতে পারে তা অন্যের পক্ষে বলা সম্ভব নয়। তাই নারীকে শুধুমাত্র নির্বাচিত হলেই হবে না, নির্বাচিত প্রতিনিধি হিসেবে সে যেন অন্যের মুখাপেক্ষী না হয়ে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারে, সেই সহায়ক পরিবেশও তৈরি করতে হবে নারীকেই।

খসড়া বিল প্রস্ততের জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের সেবায় আত্মনিয়োগ করে কাজ করলে নারী প্রতিনিধি রূপে তাঁর কাজের স্বীকৃতি পাবে। এসময় তিনি নারীদের এগিয়ে নেওয়ার জন্য মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অফ পার্টি ডানা এল. ওল্ডস বলেন, বাংলাদেশের মেয়েরা বন্ধুর পথ পাড়ি দিয়ে রাজনৈতিক ক্ষমতায়ন লাভের জন্য কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে জাতীয় সংসদে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এ সভায় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, হাবিবা রহমান খান, মনিরা সুলতানা,রওশন আরা মান্নান,কাজী কানিজ সুলতানা, আদিবা আনজুম মিতা, আরমা দত্ত, শামীমা আক্তার খানম, শেরিফা কাদের এবং আফরোজা হক মতামত প্রদান করে বক্তব্য দেন।

ইউএসএইড এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা এ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০০:১২   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জের রাজনৈতিক সম্প্রীতি অন্য জেলায় বিরল: ডিসি
শহীদ পরিবারের পাশে থাকবে নাসিক, চাকরির আশ্বাস সাখাওয়াতের
জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম
গুম-খুন ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্রাজ্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ - স্বাস্থ্যমন্ত্রী
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ