মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক
বুধবার, ৫ আগস্ট ২০২৬



মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ সোলাইমান ইসলাম (২৮) ও রুবেল মিয়া (২৫) নামের দুই যুবককে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

​আজ বুধবার(৫ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল পশ্চিম নলছিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোলাইমান ও রুবেলকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।

​আটক হওয়া সোলাইমান ও রুবেল জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের বাসিন্দা। সোলাইমান ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে রুবেল একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তবে রুবেলের কোনো রাজনৈতিক পরিচয়ের তথ্য পাওয়া যায়নি।

​মাদারগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:১০   ৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ