ময়মনসিংহ সিটিতে নগর স্বাস্থ্যকেন্দ্র ও পানির পাম্প উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহ সিটিতে নগর স্বাস্থ্যকেন্দ্র ও পানির পাম্প উদ্বোধন
বুধবার, ২ আগস্ট ২০২৩



ময়মনসিংহ সিটিতে নগর স্বাস্থ্যকেন্দ্র ও পানির পাম্প উদ্বোধন

ময়মনসিংহ নগরীতে আজ নগর স্বাস্থ্যকেন্দ্র ও পানির পাম্প উদ্বোধন করা হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু আজ দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যকেন্দ্র ও পানির পাম্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় এ নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
এ দিকে বেলা সাড়ে ১২ টার দিকে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন (ন্যাপ) সংলগ্ন এলাকায় সিটি কর্পোরেশনের একটি ২০ হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন পানির পাম্প উদ্বোধন করেন মেয়র। পাম্পটি প্রতি ঘন্টায় ৭৫ কিউবিক মিটার পানি উত্তোলনে সক্ষম হবে। এতে সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহিরুল হক, ময়মনসিংহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ উজজামান, মসিক নির্বাহী প্রকৌশলী মো. মামুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:৩৩   ৩৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ