বরগুনায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর, বাঁধ ভাঙার আশঙ্কা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরগুনায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর, বাঁধ ভাঙার আশঙ্কা
রবিবার, ৬ আগস্ট ২০২৩



বরগুনায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর, বাঁধ ভাঙার আশঙ্কা

টানা বৃষ্টিতে বরগুনায় নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

রোববার (৬ আগস্ট) বরগুনা জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) পরিমাপক মাহাতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নিম্নচাপের প্রভাব ও টানা বৃষ্টির কারণে বরগুনার প্রধান তিন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বরগুনা পয়েন্টে ৮ সেন্টিমিটার ও পাথরঘাটা পয়েন্টে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান রাজা জানান, মাঝের চরের বরগুনা অংশের কিছু এলাকার বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে।

পানি পরিমাপক মাহাতাব হোসেন জানান, খাকদন নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকালের তুলনায় সাত সেন্টিমিটার বেশি বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৩:৫২   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইনে মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে - স্বরাষ্ট্র সচিব
মানুষের পাশে থাকলে জনগণও পাশে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট
নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে: নাহিদ
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
রাজশাহীতে ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ