রূপগঞ্জে চেয়ারম্যান আফতাব হত্যাকান্ড : ২২ বছর পর ২ আসামির যাবজ্জীবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে চেয়ারম্যান আফতাব হত্যাকান্ড : ২২ বছর পর ২ আসামির যাবজ্জীবন
রবিবার, ৬ আগস্ট ২০২৩



রূপগঞ্জে চেয়ারম্যান আফতাব হত্যাকান্ড : ২২ বছর পর ২ আসামির যাবজ্জীবন

রূপগঞ্জে হত্যাকান্ডের দীর্ঘ বাইশ বছর পর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলার রায় প্রদান করেছে আদালত।

এতে দুইজনের যাবজ্জীবন কারাদন্ড ও পনের জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। আদালত একই সাথে দন্ডপ্রাপ্ত আসামিদের এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দেন।

রবিবার (৬ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে নূর মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি আবুল কালাম পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১৪ নভেম্বর ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের তৎকালিন চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পরদিন ১৫ নভেম্বর নিহতের ছেলে সোহেল রানা ১৭ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে ১৭ জনকেই আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউট জাসমীন আহমেদ বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ, দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ ও ও যুক্তিতর্ক শেষে আবুল কালাম এবং নূর মোহাম্মদ নামে দুই আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এছাড়া মামলায় চার্জশীটভুক্ত পনেরজন আসামি নির্দোষ প্রমান হওয়ায় আদালত তাদের সবাইকে বেকসুর খালাস দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪১:২০   ৫৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ