সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
সোমবার, ৭ আগস্ট ২০২৩



সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ স্বপ্ন ও আবেক বাস্তবায়ন করার লক্ষ্যে সারাদেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় ভূমিহীন ও গৃহীনমুক্ত হলো সরিষাবাড়ী উপজেলা।

আগামী ৯ আগস্ট সমগ্র বাংলাদেশ সহ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৪র্থ পর্যায়ের(২য় ধাপে) আরও ৫০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করার লক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন।

গত সোমবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এবং অনুষ্ঠানটির পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে উদ্বোধনী প্রকল্পের বিষয়ে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আবুল হোসেন, মানবকন্ঠের প্রতিনিধি জাকারিয়া জাহাঙ্গীর, কালের কন্ঠের প্রতিনিধি মমিনুল ইসলাম কিসমত ও কালবেলার প্রতিনিধি ইসমাইল হোসেন।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রথম আলো প্রতিনিধি শফিকুল ইসলাম সমকালের প্রতিনিধি সোলাইমান হোসেন হরেক, করোতোয়া প্রতিনিধি তৌকির আহমেদ হাসু সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ঘর প্রতি বরাদ্দ ছিল ২ লক্ষ ৩৩ হাজার ৬০০ টাকা। এ প্রকল্পের কার্যক্রম আরো টেকসই ও মজবুত করার জন্যই প্রধানমন্ত্রী বরাদ্দের পরিমাণ ধাপে ধাপে বৃদ্ধি করেছেন। যার ফলে এবারের ঘরগুলো আরো মজবুত ও দুর্যোগ সহনীয় হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২২:১৪:৩১   ৪৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশমন্ত্রীর সাথে এডিবি’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ