পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে দুই ফিলিস্তিনি হয়েছে। বিগত কয়েক মাসের মধ্যে জেরিকো এলাকায় এটি ছিল তাদের বড় ধরনের অভিযান। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ ভোরে জেরিকোতে অভিযান চালানোর সময় ইসরাইলি বাহিনী ১৬ বছর বয়সী কুসে ওমর সুলেমান আল-ওয়ালাজি এবং ২৫ বছর বয়সী মোহাম্মাদ রিবি এনজুমকে বুকে গুলি করে।
এএফপি’র পক্ষ থেকে এ অভিযানের ব্যাপারে জানতে ইসরাইলি বাহিনী তাৎক্ষণিকভাবে কোন সাড়া দেয়নি।
প্রাচীন নগরী জেরিকোতে গত ১ মে’র পর এটি ছিল প্রথম ব্যাপক অভিযান।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সহিসংসতা বেড়ে গেছে।
ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকেই পশ্চিম তীর দখল করে আছে।
চলতি বছরের এ পর্যন্ত জেরিকোতে ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষে নিহত ফিলিস্তিন নাগরিকের সংখ্যা বেড়ে ২১৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে তাদের মধ্যে সংঘর্ষে ২৮ জন ইসরাইলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নাগরিক নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:৫৯   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ