মাহে রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা আমিরাতের

প্রথম পাতা » আন্তর্জাতিক » মাহে রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা আমিরাতের
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬



মাহে রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা আমিরাতের

পবিত্র রমজান মাস উপলক্ষে বেসরকারি খাতের কর্মীদের দৈনিক কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

মন্ত্রণালয় জানায়, বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন ও ব্যাবসায়িক প্রয়োজন অনুযায়ী নির্ধারিত দৈনিক সময়সীমার মধ্যে নমনীয় বা দূরবর্তী (রিমোট) কর্মপদ্ধতি চালু করতে পারবে।

সাধারণত আমিরাতে কর্মীরা প্রতিদিন ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করেন। রমজান মাসে তা দুই ঘণ্টা কমিয়ে দেওয়া হবে। নির্ধারিত কম সময়ের বাইরে অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং কর্মীরা অতিরিক্ত পারিশ্রমিক পাবেন।

সরকারি খাতের কর্মঘণ্টাও কমানো হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার অফিস চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তবে যেসব পদে কাজের ধরন ভিন্ন, সেসব ক্ষেত্রে এই সময়সূচি প্রযোজ্য না-ও হতে পারে।

কর্মঘণ্টা কমে যাওয়ায় বাসিন্দারা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানোর পাশাপাশি ইবাদত ও আত্মচিন্তায় সময় দিতে পারবেন। সূত্র: গালফ নিউজ

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৪৬   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ