নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপ করবে না চীন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপ করবে না চীন
বুধবার, ১৬ আগস্ট ২০২৩



নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপ করবে না চীন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সে কারণে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে চীন কোন ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এছাড়া, পদ্মাসেতুর পর এবার বাংলাদেশের পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চীনের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন চীনা রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মাসেতুর পর এবার পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। একইসঙ্গে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে চীনা বিনিয়োগকারীদের। এসব বিষয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু হিসেবে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে চীন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে বাংলাদেশ সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন। বাংলাদেশের বিদেশি ঋণ পরিশোধের বিষয়টি নিয়ে চীন চিন্তিত নয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:২৯:৩০   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
বন্দরে বিশেষ অভিযানে হেরোইনসহ শুক্কু গ্রেপ্তার
সমষ্টিগত যাকাতে দেশের দারিদ্র্যতা দূর হবে: অ্যাড. মাসুম
হকারদের থেকে চাঁদা নেওয়া গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: কালাম
এখন নারায়ণগঞ্জের জন্য কাজ করার সময়: জেলা প্রশাসক
অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী
নারীর অধিকার কেবল স্বীকৃতিতে নয়, বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সরিষাবাড়ীতে ‘সাংবাদিক তৈরির কারখানা’: ইফতার আর সাইনবোর্ডেই মিলছে পরিচিতি!
৩১ দফা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী : পরিকল্পনা প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ