সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ২
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩



সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ২

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা দুই কোটি টাকার অবৈধ পণ্যসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জে কাস্টগার্ড।

বৃহস্পতিবার সকালে জেলার সিদ্ধিরগঞ্জে পাথর বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে চোরাই পণ্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে কোস্টগার্ডের নারায়ণগঞ্জ পাগলা স্টেশন কামান্ডার লেফটেনেন্ট রোহান মঞ্জুর সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিলেটের সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে বিপুল পরিমান ভারতীয় পণ্য বাংলাদেশে এনে ঢাকার উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের আভিযানিক দল বুধবার মধ্য রাতে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে পাথার বোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করেন কোস্টগার্ড সদস্যরা। এসময় পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে বিপুল পরিমান ভারতীয় চোরাই শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, প্রসাধনী সামগ্রী ও নেশাজাতীয় সিরাপ। পরে এসব পণ্য আমদানির কোন নথিপত্র দেখাতে না পারায় আটক করা হয় ট্রাকটির চালক ও হেলপারকে।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে নিজেদের আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বলে স্বীকার করেছে। পাথর সরবরাহের আড়ালে তারা চোরাই পথে বিভিন্ন প্রকার বিদেশী পণ্য বাংলাদেশে নিয়ে আসতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪১   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয়
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ২, চিকিৎসাধীন ১
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার : বাণিজ্যমন্ত্রী
বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর
বাংলাদেশকে বারবার সংকট থেকে উদ্ধার করেছে জিয়া পরিবার : ইয়াসের খান চৌধুরী
সালথায় যুবসংঘের ব্যতিক্রমী উদ্যোগ, মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ
জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাজেটে বিশেষ গুরুত্ব : প্রতিমন্ত্রী
টাঙ্গাইলকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি আবদুস সালাম পিন্টুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ