সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩



সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে সামিহা নামে এক দেড় বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান মধ্যপাড়া গ্রামের মোঃ সেলিম খানের দেড় বছরের মেয়ে সামিহা বাড়ী পাশে তালতলা দহে পানিতে ডুবে মারা যায়। জানা যায়,নিহত সামিহা সেলিম খানের তিন পুত্র সন্তানের পর তাদের আদরের একমাত্র কন্যা সন্তান।

বাড়ীর পড়শী নাজমুল হোসেন নান্নু জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে দাদা মতিয়র রহমান খান নাতনিকে গোসল করিয়ে দুপুরে খাবার খাইয়ে বুকে নিয়ে শুয়ে ছিলেন অনেকক্ষণ। পরে ঘুম থেকে উঠে দেখেন পাশে নাতনি সামিহা নেই। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে তালতলা দহ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
এই নিয়ে নিহতের পরিবার সহ এলাকায় শোকের মাতম চলছে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:৩৬   ৫৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ও বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা প্রদান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ