পরে রওনা দিয়েও কেন চন্দ্রযানের আগে চাঁদে পৌঁছাবে রুশ লুনা?

প্রথম পাতা » আন্তর্জাতিক » পরে রওনা দিয়েও কেন চন্দ্রযানের আগে চাঁদে পৌঁছাবে রুশ লুনা?
শনিবার, ১৯ আগস্ট ২০২৩



পরে রওনা দিয়েও কেন চন্দ্রযানের আগে চাঁদে পৌঁছাবে রুশ লুনা?

চাঁদের পথে রয়েছে ভারত ও রাশিয়ার দুই নভোযান চন্দ্রযান-৩ ও লুনা-২৫। আগামী ২১ অগাস্ট রাশিয়ার লুনা-২৫ ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে জানিয়েছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। এছাড়া ভারতের ইসরো জানিয়েছে—চন্দ্রযান-৩ অবতরণ করবে ২৩ অগাস্ট। সেই হিসেবে চন্দ্রযান-৩ এর দুদিন আগে চাঁদে অবতরণ করবে লুনা-২৫।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, ভারতের তুলনায় অনেক দেরিতে চাঁদের অভিযান শুরু করেছে রাশিয়া। কিন্তু ভারতের চন্দ্রযান-৩ এর আগেই চন্দ্রপৃষ্ঠে নামতে চলেছে রুশ মহাকাশযান লুনা ২৫।

এ অবস্থায় প্রশ্ন উঠছে, আগে যাত্রা শুরু করেও কেন রাশিয়ার পরে চন্দ্রপৃষ্ঠে পৌঁছাবে ভার‍ত?

জানা যায়, লুনা ২৫-এর ওজন অনেক কম। যন্ত্রপাতির ওজন এবং ওজন বহনের ক্ষমতা অনেক কম রয়েছে রুশ চন্দ্রযানের। মাত্র ১৭৫০ কেজি ওজন বহন করতে পারে লুনা ২৫। সেখানে চন্দ্রযান ৩ সবমিলিয়ে ৩৮০০ কেজি ওজন বহন করতে পারে।

ওজনের এই তারতম্যের কারণেই অপেক্ষাকৃত হালকা লুনা ২৫ অনেক দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এছাড়া ভারতের চন্দ্রযানের তুলনায় লুনা ২৫-এর জ্বালানি মজুত করার ক্ষমতা অনেক কম। সেই জন্যই চাঁদের কক্ষপথে খুব বেশি না ঘুরে সোজাসুজি চন্দ্রপৃষ্ঠে নামতে চলেছে রুশ চন্দ্রযান। কিন্তু ভারতের জ্বালানি অনেকটা বেশি পরিমাণে মজুত থাকবে। মূলত চাঁদের মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়েই খানিকটা ঘুরপথে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ভারতের চন্দ্রযান।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, খরচ কমানোর কারণেই বেশি জ্বালানি থাকা সত্ত্বেও মাধ্যাকর্ষণকে কাজে লাগাতে চাইছে ভার‍ত। তার প্রভাবেই খানিকটা ধীর গতিতে চলছে চন্দ্রযান ৩।

বাংলাদেশ সময়: ১১:৩৫:০৩   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ