বাংলাদেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব ভারতেরও : শিল্পমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব ভারতেরও : শিল্পমন্ত্রী
রবিবার, ২০ আগস্ট ২০২৩



বাংলাদেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব ভারতেরও : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশ ভারতের প্রতিবেশী, এ দেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব তাদেরও আছে। নির্বাচনকে ঘিরে কোনো বাইরের অপশক্তি তৎপর হলে ভারত বসে থাকবে না।

রোববার (২০ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচন। মানুষের প্রতি বিএনপির আস্থা নেই। কারণ, স্বাধীনতার বিপক্ষের এই শক্তি রাতের আঁধারে বারবার ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, সংবিধান মেনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি জি এম তালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন, নরসিংদী ১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন। এতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪২   ৫০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ