নাটোরে চার কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে চার কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩



নাটোরে চার কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

শহরের বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে পাথর বোঝাই একটি ট্রাক থেকে চার কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদকবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোর পুলিশ লাইন্সে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ তথ্য জানান।
আটক দুইজন হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ জেলার সাহেবপাড়া এলাকার মোঃ আব্দুস সাত্তারের ছেলে ট্রাক ড্রাইভার মোঃ সাগর আলী (২১) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ব্রাহ্মনগাঁও এলাকার মো. সেলিমের ছেলে হেলপার সালাহ উদ্দিন (২১)।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩ টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে চেকপোষ্ট পরিচালনাকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ড্যাশ বোর্ডের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেটের ভিতর প্রায় চার কোটি টাকা মূল্যের তিন কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান নাটোর থানার ওসি নাছিম আহম্মেদ।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩৫   ৩৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ