ফতুল্লায় মাদক সম্রাজী নাইট পারভীন হেরোইনসহ গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় মাদক সম্রাজী নাইট পারভীন হেরোইনসহ গ্রেপ্তার
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩



ফতুল্লায় মাদক সম্রাজী নাইট পারভীন হেরোইনসহ গ্রেপ্তার

ফতুল্লার দাপা ইদ্রাকপুর মাদক সম্রাজী পারভীন ওরফে নাইট পারভীন (৩৮) কে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃত পারভীন ওরফে নাইট পারভীন জেলা গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনীর লিপু ওরফে বোমা লিপুর স্ত্রী।

মঙ্গলবার বিকেলে তাকে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে ১ শত ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে।

জানা যায়, মঙ্গলবার বিকেল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেলের পরিদর্শক মোঃ ফজলুল হক খান,সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান, সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লার দাপা ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাজী পারভীন ওরফে নাইট পারভীন কে ১ শত ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে।

এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৫৮   ৪৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ও বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা প্রদান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সাক্ষাৎ, আলোচনায় নেত্রকোনার হাওরাঞ্চলের উন্নয়ন
আলফাডাঙ্গায় নজরুলের জীবনদর্শন নিয়ে সেমিনার, পুরস্কৃত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ