আলফাডাঙ্গায় নজরুলের জীবনদর্শন নিয়ে সেমিনার, পুরস্কৃত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় নজরুলের জীবনদর্শন নিয়ে সেমিনার, পুরস্কৃত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীরা
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



আলফাডাঙ্গায় নজরুলের জীবনদর্শন নিয়ে সেমিনার, পুরস্কৃত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীরা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, জীবনদর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কারও বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসের উদ্দিন টিটো।

সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা, সংগীত, জীবনদর্শন ও সৃষ্টিকর্মের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতীক। তাঁর লেখনীতে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে শক্তিশালী প্রতিবাদী উচ্চারণ রয়েছে, তা আজও সমাজকে ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির সাহিত্য ও আদর্শ তুলে ধরতে এ ধরনের সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নজরুলের সৃষ্টিকর্ম চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:১৩   ৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ