ব্যবসায়ীরাই কীটনাশক নিয়ে সমালোচনা করে: মেয়র তাপস

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্যবসায়ীরাই কীটনাশক নিয়ে সমালোচনা করে: মেয়র তাপস
বুধবার, ২৩ আগস্ট ২০২৩



ব্যবসায়ীরাই কীটনাশক নিয়ে সমালোচনা করে: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সিটি করপোরেশনের মশকনিধন কার্যক্রম ও কীটনাশক নিয়ে যারা সমালোচনা করছেন, তারা কেউ কীটতত্ত্ববিদ নয়, তারা ব্যবসায়ী।

বুধবার (২৩ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাবলিক লাইব্রেরি সংলগ্ন এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তাপস বলেন, আগামী শনিবার থেকে সিটি করপোরেশন বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করবে। যে ওয়ার্ডে সাত দিনে ১০ জনের বেশি রোগী পাওয়া যাবে, সেই স্থানে এই অভিযান চালানো হবে। অভিযানে প্রয়োজনে কঠোর হবে সিটি করপোরেশন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ সবাইকে সচেতন হতে আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ডিএসসিসি মেয়র বলেন, ‘রোগীর সংখ্যা এখন আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমরা কীঠন এই কাজটি করে চলেছি। এ কাজে আপনাদের সবার সহযোগিতা প্রত্যাশা করি।’

বৃষ্টি হলে যেন কোথাও পানি জমে না থাকে এবং আশপাশের পানি জমে থাকার উৎসগুলোর প্রতি বিশেষ নজর দেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন মহলের সবাইকে আহ্বানও জানান মেয়র শেখ ফজলে নূর তাপস।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৩৪   ৩৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ও বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা প্রদান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সাক্ষাৎ, আলোচনায় নেত্রকোনার হাওরাঞ্চলের উন্নয়ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ