বিদ্যুতের গ্রাহক সেবায় হটলাইন চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুতের গ্রাহক সেবায় হটলাইন চালু
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩



বিদ্যুতের গ্রাহক সেবায় হটলাইন চালু

বিদ্যুৎ খাতের সমন্বিত গ্রাহক সেবার লক্ষ্যে হটলাইন ১৬৯৯৯ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিদ্যুৎ ভবনে বিপিডিবি আয়োজিত বিদ্যুৎ সেক্টরের সমন্বিত গ্রাহকসেবা ব্যবস্থাপনার অনুষ্ঠানে এ হটলাইন চালু করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যুতের সমন্বিত গ্রাহক সেবায় ১৬৯৯৯ ভূমিকা রাখবে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দেয়। একটা বড় সমস্যা হলো ফোন না করা পর্যন্ত সেখানে কেউ হাজির হয় না। অনেকে আবার জানেও না যে কোন নাম্বারে ফোন দেবে। কারণ একেক বিতরণ সংস্থার একেক নাম্বার। এসব সমস্যা সমাধানে ১৬৯৯৯ নম্বরটি ব্যাপক ভূমিকা রাখবে। এই নাম্বারে কল দিলে আপনি যে বিতরণ সংস্থার সাহায্য চান সেটা পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, এই গ্রাহকসেবা তৈরি করতে ও বিতরণ সংস্থাগুলোকে বোঝাতে আমার ৫ বছর সময় লেগেছে। যেমন ডিপিডিসি বলেছিল যে তারা নিজেদের নাম্বার নিজেরা তৈরি করবে। বিদ্যুৎ খাতে ৪ কোটি গ্রাহক। আপনি এতো গ্রাহককে কীভাবে সেবা দেবেন? এজন্য আমরা প্রফেশনালের কাছে এসেছি। যে গ্রাহককে সবার কাছে পৌঁছে দেবে।

বিতরণ সংস্থাগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, গ্রাহকদের কাছে থেকে কমপ্লেইন পাওয়ার পর সেগুলো পর্যবেক্ষণ করবেন। কোন এলাকা থেকে বেশি অভিযোগ আসছে। সমস্যা বুঝে আপনাদের সেগুলোর সমাধান করতে হবে। নতুন এ সেবার প্রচুর প্রচারণা করতে হবে। যত বাসায় বিলের কাগজ দেওয়া হয় সেসবে এই নাম্বার দিয়ে দেবেন। এসএমএস করে জানাবেন। সব বিতরণ সংস্থা এক হয়েছে এ ব্যাপারটি ইতিবাচক।

বিপিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৭   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক
নজরুলক পাঠ্যপুস্তক, গবেষণা ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান
জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ
সরকার ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের সঙ্গে আপস করবে না : অর্থমন্ত্রী
জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা
টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ