রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩



রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক

ঢাকা, ২৪ আগস্ট ২০২৩ : একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক আজ কমিটির সভাপতি এ. বি. এম. ফজলে করিম চৌধুরী এমপি-র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, মোঃ শফিকুল আজম খাঁন এমপি এবং গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী, মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী, ২১ আগস্ট শাহাদাতবরণকারীসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।

বৈঠকে ২৮তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ রেলওয়ের ভূমি ব্যবস্থাপনা মাস্টার প্ল্যান প্রণয়ন, স্বাধীনতা সংগ্রাম ও প্রীতিলতার স্মৃতি বিজড়িত ইউরোপিয়ান ক্লাব সংরক্ষণ, আখাউড়া-সিলেট মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরকরণের অগ্রগতি, সিলেট-সুনামগঞ্জ রেল লাইন নির্মাণ প্রকল্পটির অগ্রগতি, চট্টগ্রামের পাহাড়তলী ও নিলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানাটি আধুনিকায়নের অগ্রগতি, চট্টগ্রাম সিআরবিতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পাহাড়ের উপর অবস্থিত কাঠের ডাকবাংলোটি মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘরে রূপান্তরের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।

স্বাধীনতা সংগ্রাম ও প্রীতিলতার স্মৃতি বিজড়িত ইউরোপিয়ান ক্লাব অতিদ্রুত সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চট্টগ্রাম সিআরবিতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পাহাড়ের উপর অবস্থিত কাঠের ডাকবাংলোটি চলতি মাসের মধ্যেই মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘরে রূপান্তরের নির্দেশনা প্রদান করেন কমিটি।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:২৯   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক
নজরুলক পাঠ্যপুস্তক, গবেষণা ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান
জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ
সরকার ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের সঙ্গে আপস করবে না : অর্থমন্ত্রী
জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা
টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ