নিউইয়র্কে রোকেয়া রফিক বেবীর নির্দেশনায় নাটক ‘একটি চুরির গপ্পো’

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিউইয়র্কে রোকেয়া রফিক বেবীর নির্দেশনায় নাটক ‘একটি চুরির গপ্পো’
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



নিউইয়র্কে রোকেয়া রফিক বেবীর নির্দেশনায় নাটক ‘একটি চুরির গপ্পো’

নিউইয়র্কে প্রদর্শিত হলো বাংলাদেশ থিয়েটার অব আমেরিকার (বিটিএ) নাটক ‘একটি চুরির গপ্পো’। ইতালির নোবেলজয়ী নাট্যকার দারিও ফোর ‘দ্য ভার্চুয়াল বার্গলার’ অবলম্বনে নাটকটি রূপান্তর করেছেন আনিকা মাহিন একা। নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। এটি দলের ৩৭তম প্রযোজনা।

স্থানীয় সময় গত শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নিউইয়র্কের জামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে নাটকটি মঞ্চস্থ হয়।

নাটকটি সম্পর্কে নির্দেশক রোকেয়া রফিক বেবী বলেন, নাট্যকার দারিও ফোর একটি বিখ্যাত প্রহসন ‘দ্য ভার্চুয়াল বার্গলার।’ আনিকা মাহিন একা নাটকটিকে সহজভাবে বাংলায় ভাষায় রূপান্তর করেছেন। নাটক শুরু হয়েছে একজন ক্লাউনের সংলাপ থেকে। এরপর পর্যায়ক্রমে ওঠে আসে নানান চরিত্র। নাটকটির ভাজে ভাজে আছে চমক। নাটকের ডিজাইন দাঁড় করাতে যারা আমাকে সাহায্য করেছেন তাদের কৃতজ্ঞতা জানাই এবং শুধুমাত্র নাট্যপ্রেম আর ক্ষ্যাপামিই সম্ভব করেছে নাটকটিকে মঞ্চের আলো দেখানো।

বাংলাদেশ থিয়েটার অব আমেরিকার সিনিয়র সদস্য ও নাটকের অভিনেতা ফজলুল কবীর বলেন, যদিও দীর্ঘ বিরতির পর আমরা মঞ্চে নাটক আনলাম। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে। আমি একসময় প্রয়াত নাট্যজন এস এম সোলায়মানের সাথে কাজ করেছি। এ নাটকটি তার কন্যা আনিকা মাহিন একার লেখা। আর মেয়ের লেখা নাটক নির্দেশনা দিয়েছেন মা রোকেয়া রফিক বেবী।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর চঞ্চল, স্বপ্না কাওসার, ফজলুল কবীর, শারমীন রেজা ইভা, রোকেয়া রফিক বেবী ও ফারুক আজম।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৩১   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ