রাজধানীতে সাতসকালে আগুনে পুড়ে ছাই এসি বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে সাতসকালে আগুনে পুড়ে ছাই এসি বাস
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



রাজধানীতে সাতসকালে আগুনে পুড়ে ছাই এসি বাস

রাজধানীর আগারগাঁওয়ে একটি এসি বাস আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগনালে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লেগে যায়। বাসে চালক ও হেলপার ছাড় আর কেউ ছিল না। এ কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাসের চালক জানিয়েছেন, টাটা আল্ট্রা এসি মিনিবাসটি পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার হয়ে থাকে। আগারগাঁও সিগনালে বাসে ধোঁয়া দেখতে পাই। ইঞ্জিনের ঢাকনা খুললে সেখানে আগুন জ্বলতে দেখি। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে পড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।

বাংলাদেশ সময়: ১১:০৮:৪০   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার
বোয়ালমারীর বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে তদন্ত
আইএলও সম্মেলনে বৈষম্যহীন শ্রম ব্যবস্থা ও নতুন কর্মসংস্থানের আহ্বান বাংলাদেশের
সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান
স্টার্টআপ বাংলাদেশের ১০৯ কোটি টাকার বিনিয়োগে ৩৬ প্রযুক্তি স্টার্টআপ
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ খাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ